প্রধান সূচি

বতর্মান সরকারের রাজনীতি উন্নয়নের রাজনীতি …. আনোয়ার হোসেন মঞ্জু

সাইফুল্লাহ হুমায়ূন :
পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বতর্মান সরকারের রাজনীতি উন্নয়নের রাজনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এবং এ কাজ অব্যহত রয়েছে। ভবিষ্যতে এ উন্নয়নের ধারা বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি আজ বুধবার রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়ার ধাওয়া ইউনিয়নের ফুলতলায় ‘সোবহানআল্লাহ চত্বরের’ উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার পরবর্তী কালের রাজনীতির সাথে পরাধীন আমলের রাজনীতি মৌলিক পার্থক্য রয়েছে। এই অবস্থা উপলব্ধি করে আমাদের সবাইকে এক থাকতে হবে। সমাজে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। তাহলে মানুষের ভাগ্য পরিবর্তনে এর কোন বিকল্প নেই। গত ৩০ বছর আমি সব সময় সবাইকে এক থাকার কথা বলে এসেছি। ঐক্যবদ্ধ জাতিকে আল্লাহও পছন্দ করেন।
চেয়ারম্যান ও উপজেলা জেপি’র সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম।
অনুষ্ঠানে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও জেপি’র উপজেলা যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা নির্বাহী অফিসার শাহীনা আক্তার সুমী, জেপি’র কেন্দ্রীয় সহ-সম্পাদক এনামুল ইসলাম রুবেল, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এখানে সোবহানআল্লাহ চত্বরের উদ্বোধন এবং দোয়া ও মোনাজাত করেন।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial