Wednesday, May 10th, 2017
বতর্মান সরকারের রাজনীতি উন্নয়নের রাজনীতি …. আনোয়ার হোসেন মঞ্জু
সাইফুল্লাহ হুমায়ূন : পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বতর্মান সরকারের রাজনীতি উন্নয়নের রাজনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এবং এ কাজ অব্যহত রয়েছে। ভবিষ্যতে এ উন্নয়নের ধারা বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আজ বুধবার রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়ার ধাওয়া ইউনিয়নের ফুলতলায় ‘সোবহানআল্লাহ চত্বরের’ উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, স্বাধীনতার পরবর্তী কালের রাজনীতির সাথে পরাধীন আমলের রাজনীতি মৌলিক পার্থক্য রয়েছে। এই অবস্থা উপলব্ধি করে আমাদের সবাইকে এক থাকতে হবে।বিস্তারিত পড়ুন
পিরোজপুর সরকারি গণ গ্রন্থাগার || বই আছে ২২ হাজার : সদস্য মাত্র ২৩ জন
শফিকুল ইসলাম জয় : পিরোজপুর সরকারি গণ গন্থাগারে রয়েছে সাড়ে ২২ হাজার বই। রয়েছে পরিপাটি পরিবেশে বই ও সংবাদপত্র পড়ার পরিবেশ। কিন্তু সেখানে পাঠক রয়েছে মাত্র ২৩ জন। এছাড়া গণ গন্থাগারে রয়েছে জনবল সংকট। লাইব্রেরিয়ানসহ চারটি পদের মধ্যে তিনটি পদ শূন্য রয়েছে। একমাত্র সহকারী লাইব্রেরিয়ান চালাচ্ছেন গণ গ্রন্থাগারের কাজ। সরেজমিনে কথা হয় গণ গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোঃ জালালের সাথে। তিনি জানান, গণ গন্থাগারে ২২ হাজার ৪০০ বই রয়েছে। প্রতিদিন ১১টি জাতীয় দৈনিক পত্রিকা রাখা হয়। বইয়ের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, উপন্যাস, কবিতা, ইসলামিক, অভিধানসহ ইংরেজী ভাষায় লেখা বই। এখানেবিস্তারিত পড়ুন
হাঁস পালনে মনির সফলতা
মোঃ হাবিবুল্লাহ, স্বরূপকাঠী : নদীতে বাড়ী ঘর হারিয়ে মামা বাড়ীতে আশ্রয় নিয়ে মায়ের হাড়ভাঙ্গা পরিশ্রম আর নিজের চেষ্টায় হাঁস পালন ও সবজি চাষে সফলতা এনেছে স্বরূপকাঠী উপজেলার ভরতকাঠির মনির হোসেন(৩২)। উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বরতকাঠি গ্রামে বাড়ীতে বাড়ীতে বাসার কাজ, গ্রামে ঘুরে শাড়ি কাপড় বিক্রি করে প্রায় বিশ বছর আগে মা ময়তুন্নেছা কষ্টার্জিত সামান্য কিছু পুঁজি তুলে দেন ছেলে মনির হোসেনের হাতে। সেই টাকায় সামান্য কিছু জমি কিনে কঠিন অধ্যাবসায় আর মায়ের অব্যাহত প্রচেষ্টায় সেখানে কৃষিকাজ আর উন্নত জাতের হাঁস পালনে পিতৃহারা মনির এলাকার এখন সফলতার মডেল। পড়াশুনার ইচ্ছা থাকা সত্ত্বেওবিস্তারিত পড়ুন
কাউখালীতে দু’হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ
কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলায় মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকায় থেকে প্রায় ২ হাজার মিটার নিষিদ্ধ বাধাজাল, চরগড়া ও কারেন্ট জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। বুধবার ভোরে সন্ধ্যা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাল কাউখালী উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।এ সময় নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হারুন উপস্থিত ছিলেন ।
মঠবাড়িয়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাসেল হাওলাদার (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে। নিহত রাসেল উপজেলার মধ্য সোনাখালী গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। জানা গেছে, রাসেলের বাবা-মা বিভিন্ন এনজিও থেকে ঋন গ্রহণ করে পরিশোধ না করে ঢাকা চলে যাওয়ায় এনজিও কর্মীদের তাগাদায় সে অতিষ্ঠ হয়ে পরে। এছাড়া মহাজনের কাছ থেকে দৈনিক মজুরীর টাকা না পেয়ে রাসেল হতাশায় ভুগছিল। রাসেলের স্ত্রী মারুফা আক্তার জানান, শশুর-শ্বাশুড়ি ঢাকায় থাকায় বাড়িতে আমরা স্বামী-স্ত্রী দু’জনে ছিলাম। বুধবার সকালে আমি পাশের ঘরে গিয়ে ফিরে এসে দেখি ঘরের আড়ারবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় দুই লাখ টাকার বাঁধা জাল জব্দ
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার গভীর রাতে তুষখালী ফাঁড়ি পুলিশের সহযোগিতায় বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ বাঁধা জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। তবে অভিযানের খবর টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত জাল বলেশ্বর নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। মঠবাড়িয়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম জানান, তুষখালী লঞ্চঘাট থেকে অভিযান শুরু করে বড়মাছুয়া নদী পর্যন্ত অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ বাঁধা জাল জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে কৃষকের বসতঘর ভস্মিভুত
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়া উপজেলার মধ্য চরকগাছিয়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে রুস্তম আলী নামের এক কৃষকের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কৃষকের বসতঘরটি সম্পূর্ণ ভস্মিভুত হয়। মঠবাড়িয়া ফায়ার সার্ভিস সুত্রে জানায়, গতকাল রাত ২ টার দিকে কৃষক রুস্তম আলীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
