কাউখালীতে অকৃতকার্য হয়ে দাখিল পরীক্ষার্থীর আত্মহত্যা
কাউখালী প্রতিনিধি :
জেলার কাউখালীতে গলায় ফাঁস লাগিয়ে পলি আক্তার (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী গ্রামের দিন মজুর মাহাবুব খানের মেয়ে পলি আক্তার স্থানীয় পার সাতুরিয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছিল।
বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ পেলে পলি পরীক্ষায় গণিত বিষয়ে অকৃতকার্য হওয়ার খবর পায়। এরপর দুঃখে বিকেল সাড়ে ৫ টার দিকে পলি আক্তার ঘরের মধ্যে ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
বাড়ির লোকজন পলিকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে নামিয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কাউখালী থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, এটি একটি আত্মহত্যা। পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার কারণেই সে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে।
