প্রধান সূচি

Thursday, May 4th, 2017

 

আওয়ামী লীগ নেতা বলে কথা … মঠবাড়িয়ায় হত্যার চেষ্টা মামলার আসামীকে আটক করে ছেড়ে দিল পুলিশ !

  মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় থানা পুলিশ একটি হত্যার চেষ্টা মামলার আসামী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমানকে আটক করলেও আবার রহস্যজনক কারনে ছেড়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ আটক ও ছেড়ে দেয়ার ঘটনা ঘটে। আর পুলিশের এ আচরণে এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার মিরুখালী বাজারের রহিমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মহিবুল্লাহের কাছে স্থানীয় সন্ত্রাসী রাজু ও তার দলবল প্রতিমাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। ওই দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে মহিবুল্লাহ জমাদ্দারকে একই এলাকার রাজু জমাদ্দারসহ ৭/৮ জনের একটিবিস্তারিত পড়ুন


রাজাপুরের সাহসী শারমিন এসএসসিতে ‘এ’ গ্রেড পেয়েছে

ষ্টাফ রিপোর্টার : নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের “ইন্টারন্যাশনাল ইউমেন অব কারেজ-২০১৭” পুরস্কারে ভূষিত হওয়া শারমিন আক্তার চলতি বছরের এসএসসি পরীক্ষায় এ গ্রেডে পাশ করেছে। আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার এ ফলাফল প্রকাশিত হয়। বহু নির্যাতনের মধ্যেও এসএসসি পরীক্ষায় এ গ্রেডে পাশ করে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করল শারমিন। শিক্ষা জীবন শেষ করে একজন আইনজীবী হয়ে অসহায় নারীদের পাশে দাড়ানোর প্রবল ইচ্ছা তার। বৃহস্পতিবার দুপুর ১২ টায় সারাদেশে এক যোগে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় চলতি বছরের এসএসসি ও সমমান সমাপনী পরীক্ষার ফলাফল। আর ১২টা বাজার আগেই নিজ স্কুল ঝালকাঠির রাজাপুর পাইলটবিস্তারিত পড়ুন


১১১ পিস ইয়াবা ও এক কেজি গাজাসহ আটক-১

ষ্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকায় অভিযান চালিয়ে ১১১ পিস ইয়াবা ও এক কেজি গাজাসহ সাকিল খান (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল। আটক সাকিল খান ভৈরমপুর গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি মোঃ আমজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভৈরমপুর এলাকা (জুজখোলা রাস্তার মাথা) থেকে মাদক ব্যবসায়ী সাকিল খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১১ পিস ইয়াবা এবং এক কেজি গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


কাউখালীতে অকৃতকার্য হয়ে দাখিল পরীক্ষার্থীর আত্মহত্যা

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালীতে গলায় ফাঁস লাগিয়ে পলি আক্তার (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী গ্রামের দিন মজুর মাহাবুব খানের মেয়ে পলি আক্তার স্থানীয় পার সাতুরিয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছিল। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ পেলে পলি পরীক্ষায় গণিত বিষয়ে অকৃতকার্য হওয়ার খবর পায়। এরপর দুঃখে বিকেল সাড়ে ৫ টার দিকে পলি আক্তার ঘরের মধ্যে ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন পলিকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে নামিয়েবিস্তারিত পড়ুন


হাঁসের খামারে সরোয়ারের সাফলতা

রবিউল হাসান রবিন, কাউখালী : পিরোজপুরের কাউখালী উপজেলার সরোয়ার হোসেন হাঁস পালন করে স্বাবলম্বী হওয়ার অনুকরণীয় এক দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তার এ সফলতা দেখে এখন এলাকার অনেকেই হাঁস পালন করে স্বাবলম্বী হওয়া পথে হাঁটতে শুরু করেছেন। বিদেশ নয়, বাড়ি বসেই অর্থ আয় করা সম্ভব। হাঁসের খামার করে প্রবাস জীবনের ইতি  টেনেছেন কাউখালীর গোপালপুরের সরোয়ার হোসেন। সাত বছর দুবাই কাটিয়ে সরোয়ার গত এক বছর আগে দেশে ফিরেই শুরু করেন খামারে হাঁস পালন। বর্তমানে তার খামারে রয়েছে আড়াই’শ ইতালিয়ান জাতের হাঁস। গোপালপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সাবেক ইউপি সদস্য ইউনুচ আলী মিয়ার ছেলেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ৪১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে

স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। উপজেলার স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি থেকে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ফলাফলে উপজেলার শীর্ষে রয়েছে। উপজেলার রাজাবাড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন শিক্ষার্থী, স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ৪, ঠাকুরহাওলা আমতলা মাধ্যমিক বিদ্যালয় ৪, সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২, দৈহারী ইউ আর কে মাধ্যমিক বিদ্যালয় ২, কুড়িয়ানা আর্য্য সাম্মলনী মাধ্যমিক বিদ্যালয় ২, চান মিয়া মাধ্যমিক বিদ্যালয়, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, কুড়িয়ানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নান্দুহার ইলুহার ইউনাইটেড মাাধ্যমিকবিস্তারিত পড়ুন


গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় শতভাগ পাশ

ভান্ডারিয়া প্রতিনিধি : চলতি বছরের এসএসসি ফলাফলে ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪টি জিপিএ-৫ সহ ৬৭ জন পাশ করে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে স্কুলটি। ওই স্কুল থেকে শতভাগ পাশ করায় খুশি শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসি।


বরিশালে বেড়েছে কমিউনিটি ক্লিনিকে নিরাপদ প্রসব

বিধান সরকার, বরিশাল :  প্রসূতি মায়েদের নিরাপদে সন্তান প্রসব হার বেড়েছে বরিশালের কমিউনিটি ক্লিনিকে। স্বাস্থ্যকর্মীদের নিরাপদ প্রসব সেবার প্রশিক্ষণ দেওয়াতে এই সংখ্যা বছরের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭ গুণ। কমিউনিটি ক্লিনিকে প্রসব সেবা পাওয়াতে অনেক সুবিধা হয়েছে বলে জানিয়েছেন উপকারভোগী সদর উপজেলার শিবপাশা গ্রামের বড় আরিন্দাবাড়ির গৃহবধূ মিনা বেগম (২৪)। পর্যায়ক্রমে সব কমিউনিটি ক্লিনিকে প্রসব সেবার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা হবে বলে বরিশালের সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়। সিভিল সার্জনের দফতর থেকে পাওয়া তথ্যে দেখা যায়, জেলায় প্রস্তাবিত কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ৩০১টি। এরমধ্যে ২৭৯টি চালু রয়েছে আর ১টিবিস্তারিত পড়ুন


কচুয়ায় গৃহবধুকে ধর্ষনের চেষ্টা ॥ টেইলার্স মালিক আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে ইমরান হোসেন বাবু মোল্লা (২৭) নামের এক টেইলার্সের মালিককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কচুয়া উপজেলার সোনাকান্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান হোসেন বাবু মোল্লা কচুয়া উপজেলার সোনাকান্দর গ্রামের আকুব্বর মোল্লার ছেলে ও গজালিয়া বাজারের একটি টেইলার্সের মালিক। কচুয়া থানার ওসি মোঃ কবিরুল ইসলাম বলেন, সম্প্রতি সোনাকান্দর গ্রামের জনৈক ওই গৃহবধুকে গভীর রাতে ঘরে ঢুকে তাকে ধর্ষনের চেষ্টা চালায় বাবু মোল্লা। এসময় গৃহবধু ডাক-চিৎকার দিলে লোকজন ছুটে আসলে বাবু মোল্লা পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধুকে ধর্ষনেরবিস্তারিত পড়ুন


বানিজ্য মেলার নামে অবৈধ লটারী || বাগেরহাটে ব্যাংক কর্মকর্তার বাড়ীতে ডাকাতি : স্বার্ণালংকার ও  নগদ টাকা লুট

  বাগেরহাট প্রতিনিধি : মাত্র এক সপ্তাহ আগে শহরের খারদ্বার এলাকায় ডাকাতির পর এবার দিনে দুপুরে বাগেরহাট শহরে আবারও দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সোনাতলা এলাকায় অগ্রনী ব্যাংক মুনিগঞ্জ শাখার ম্যানেজার শেখ মকবুল ইসলামের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ীতে কেউ না থাকার সুযোগে ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে স্বার্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। শেখ মকবুল ইসলাম জানান, আমার স্ত্রী একজন স্কুল শিক্ষক। কাজের জন্য আমরা দু’জনকেই বাড়ীর বাইরে থাকতে হয়। এদিন দুপুরে আমার স্ত্রী স্কুল থেকে বাসায় ফিরে ঘরের দরজাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial