প্রধান সূচি

Thursday, May 4th, 2017

 

বাগেরহাটে সন্ত্রাসীদের তান্ডবে এলাকা ছাড়া একটি পরিবার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সুলতানপুর গ্রামে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের ধারাবাহিক তান্ডবে পরিবার পরিজন নিয়ে বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে একটি পরিবার। স্থানীয় এমপি, পৌরসভা মেয়র ও থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোন সহযোগিতা না পেয়ে  মোঃ রুহুল আমিন সরদার নামের ওই ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে স্বপরিবারে বাগেরহাট প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল আমিন সরদার ও তার স্ত্রী লিপি বেগম বলেন, বাগেরহাট সদর উপজেলার ভাতশালা গ্রামের আকুব আলী ফকিরের ছেলে তরিকুল ইসলাম ছোট তার ভাই গেদু বাবু এবং সোহাগবিস্তারিত পড়ুন


সালাম সভাপতি : বাবু সম্পাদক || ৮ বছর পর বাগেরহাট জেলা বিএনপির পূনাঙ্গ কমিটি

  বাগেরহাট প্রতিনিধি : দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এম এ সালামকে সভাপতি, আলী রেজা বাবুকে সাধারণ সম্পাদক ও এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু সহ-সভাপতি ও মোজাফফর রহমান আলমকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এই কমিটিতে ১৮ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ৪ জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ ৪৭টি সম্পাদকীয় পদ রয়েছে। এছাড়া আকরাম হোসেন তালিমকে জেলা কমিটির এক নম্বর সদস্যসহ ৭১ জনকে সদস্য করে বাগেরহাট জেলা কমিটির পূনাঙ্গ জেলা কমিটিবিস্তারিত পড়ুন


পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন || কৃষকের মুখে হাসি

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : পাইকগাছায় চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। পাইকগাছায় ২শ’ হেক্টর জমিতে উৎপাদিত তরমুজ থেকে প্রায় ১০ কোটি টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। হেক্টর প্রতি উৎপাদন হয়েছে ৪০ মেট্রিকটন। বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বেড়েছে  তরমুজের আবাদ। চলতি মৌসুমে উপজেলায় ২শ’ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এদিকে অতীতের যে কোন সময়ের চেয়ে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হওয়ায় অধিক লাভবান হয়েছেন তরমুজ চাষীরা। সূত্রমতে, চলতি মৌসুমে উপজেলায় ২শ’ হেক্টর জমিতে উন্নত ড্রাগন ও পাকিজা জাতের তরমুজের আবাদ হয়েছে। যার মধ্যে দেলুটিতে ১৭৫বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে এসএসসিতে সেরা সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে এসএসসিতে সেরা সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। উপজেলায় ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ৯৪ জন পরীক্ষার্থী’র মধ্যে ৪টি জিপিএ-৫, ২৩টি জিপিএ-৪ সহ ৮৫ জন পাশ করেছে। এ উপজেলায় ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭টি। এছাড়া ইন্দুরকানী এম. ইউ. মডেল মাধ্যমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ১টি, পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ১টি, কলারণ চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় ১টি। আজ বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পরই উপজেলার মধ্যে ভাল ফলাফল অর্জণ করায় সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরাবিস্তারিত পড়ুন


জাতীয় জুনিয়র বস্কিং প্রতিযোগিতায় পিরোজপুরের মাইনুল ব্রোঞ্চ বিজয়ী

স্টাফ রিপোর্টার : ক্রীড়া জগতে পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থা আরও একটি সাফল্য অর্জন করেছে। চতুর্থ জাতীয় জুনিয়র বস্কিং প্রতিযোগিতা ২০১৭ এ পিরোজপুরের মাইনুল ইসলাম আলাল তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্চ পদক অর্জন করেছে। গত ৩০ এপ্রিল ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে (বিকেএসপিতে) পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে চার জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এরা হলো, মাইনুল ইসলাম আলাল, আবুল হোসেন, মিতু আক্তার ও ইসরাত জাহান লাবনী। প্রতিযোগিতায় ৩০-৩৫ কেজি ক্যাটাগরিতে মাইনুল ইসলাম আলাল তৃতীয় হয়। মাইনুল সদর উপজেলার কালিকাঠি গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে। প্রশিক্ষকের (কোচ) দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়াবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ব্রীজ বিধ্বস্ত || চরম ভোগান্তিতে এলাকাবাসী

  ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে মালবাহী ট্রলারের ধাক্কায় আয়রণ ব্রীজ বিধ্বস্ত হওয়ায় ৪ দিন ধরে চলাচলে ব্যাহত হচ্ছে এলাকাবাসীর। উপজেলা সদরের ইন্দুরকানী বাজার সংলগ্ন চাড়াখালী খালের আয়রণ সেতুটি ট্রলারের ধাক্কায় গত রবিবার বিকেলে ক্ষতিগ্রস্থ হওয়ায় ৪ দিন ধরে দুই উপজেলার মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। এলাকাবাসীসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। প্রতিদিন এই সেতুটি পার হয়ে উপজেলাগামী বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে উপজেলা সদরে আসতে হয়। কিন্তু গত ৪ দিনেও সেতুটি সংস্কার না হওয়ায়  সেতুর দুই পাড়ের বাসিন্দারা নৌকা দিয়ে পারাপার হচ্ছে। এই সেতুর পশ্চিম প্রান্তে ২টি খাদ্যগুদাম, বলেশ্বর নদের শেখবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial