সাতুরিয়ায় শেরেবাংলার মৃত্যু বার্ষিকী পালিত
কাউখালী প্রতিনিধি :
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যু বার্ষিকী ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামে তাঁর জন্মস্থানে শেরেবাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউটের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে দুপুরে সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, শিক্ষক আবুল বাশার বিল্টু, মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল রাজ্জাক সিকদার ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান প্রমুখ ।
অনুষ্ঠানে এবং শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব কে এম আব্দুল করিমের স্মরনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা পদ্মাসেতুর নামকরণ শের-ই-বাংলার নামে নাম করণের দাবি জানান। এছাড়াও শের-ই-বাংলার জন্ম ভিটা সংরক্ষনের জন্য দাবি জানান।
উল্লেখ্য, ১৮৭৩ সালে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ার মিয়া বাড়িতে মাতুলালয়ে জন্মগ্রহণ করেণ শের-ই-বাংলা ফজলুল হক। ১৯৬২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরন করেন।
