প্রধান সূচি

কাউখালীতে জেলের জরিমানা

কাউখালী প্রতিনিধি :

জেলার কাউখালী উপজেলার গাবখান নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে কার্ত্তিক মালো (৩৫) নামে এক জেলেকে ২ হাজার টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাবণী চাকমা এ জরিমানা করেন।

কার্ত্তিক মালো ঝালকাঠী জেলার কৃত্তিপাশা গ্রামের অনিল মালোর ছেলে।

স্বরূপকাঠী নৌ-পুলিশে ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান হারুণ জানান, গাবখান নদীতে বুধবার ভোরে অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকা থেকে প্রায় ৮ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, চরগড়া ও বাধা জালসহ কার্ত্তিককে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial