প্রধান সূচি

বর্ষবরণ-১৪২৩।। পিরোজপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

ষ্টাফ রিপোর্টার :
বর্ষবরণ-১৪২৩ উপলক্ষে পিরোজপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বিভিন্ন স্কুলের প্রায় দু’ শতাধিক ছাত্র-ছাত্রী এ প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতে অংশগ্রহণ করে উপস্থিত অতিথিসহ প্রতিযোগিরা।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর তত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজম্মেল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জান্নাতুল ফেরদৌস, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম মিরন প্রমুখ।
প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা তিনটি গ্রুপে অংশগ্রহণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial