মঠবাড়িয়ায় উপজেলা আইনজীবী চৌকিবারের বার্ষিক সভা
মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা আইনজীবী চৌকিবারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে আইনজীবী ভবন-৪ এর সভাকক্ষে উপজেলা আইনজীবী চৌকিবারের সভাপতি অবিনাশ মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী চৌকিবারের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন, পরিসম্পদ সম্পাদক কাজী জাকির হোসেন, অর্থ সম্পাদক মঞ্জুরুল আজীম খান, উপজেলা আইনজীবী চৌকিবারের সাধারণ সম্পাদক আফতাব হোসেন, অর্থ সম্পাদক ইদ্রিস আলী, হিসাব নিরিক্ষক সম্পাদক শুসেন কুমার হালদার, আপ্যায়ন ও পরিসম্পদ সম্পাদক রণজিৎ মিত্র, চিন্ময় গোলদার প্রমূখ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরদি উদ্দিন, উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) শাহ নেওয়াজ, থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম।
