প্রধান সূচি

এক ভুলে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ

কন্ঠ ডেস্ক :
লন্ডনে আয়োজিত এক ফ্যাশন ইভেন্টে শেষ মুহূর্তে চলে আসার মাশুল দিতে হতে পারে বিপাশা বসুকে। ইন্ডিয়া পাকিস্তান লন্ডন ফ্যাশন শো’য়ের শো-স্টপার হিসেবে র‌্যাম্পে হাঁটার কথা ছিল বিপাশার। কিন্তু শেষ মুহূর্তে নায়িকা বেঁকে বসেন।
তার দাবি, আয়োজকরা কথামতো সুযোগ-সুবিধে দিতে পারেননি। আয়োজকরা আবার প্রশ্ন তুলেছেন বিপাশার অপেশাদার আচরণ নিয়ে। স্বামী করণ সিং গ্রোভারের সাথে লন্ডনে আরও কয়েকটা দিন কাটাতে চেয়েছিলেন বিপাশা। তাই হোটেল বুকিং আরও ক’টা দিন বাড়াতে বলেছিলেন।
ঝামেলাটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ্যে আসে যখন বিপাশা এক খোলা চিঠিতে নিজের বক্তব্য লেখেন। ওদিকে আয়োজকদের একজনও পাল্টা ফেসবুক পোস্ট লিখতে ছাড়েননি।
শর্ত লঙ্ঘন করায় বিপাশাকে ২৫০০ পাউন্ড ক্ষতিপূরণ দেয়া লাগবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২০ লক্ষ রুপির মতো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial