প্রধান সূচি

পিরোজপুরে পুলিশী বাধায় যুবদলের বিক্ষোভ মিছিল পন্ড

ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে বৃহস্পতিবার পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনসহ ৩ নেতা-কর্মী আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবী করা হয়েছে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেজা জিয়ার নামে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবীতে এবং তার নামে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা বিএনপি শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়।
এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ ৩ জন আহত হয়। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, জেলা যুবদলের কো-কনভেনর এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, কো-কনভেনর মিজানুর রহমান শাহীন, জেলা বিএনপির স্বর্নিভর বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চাঁন, জেলা যুবদলের সদস্য মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।
এদিকে, পুলিশের ধরপাকড়ের বয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বেশ কয়েকজন নেতা প্রেসক্লাবে গিয়ে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ প্রেসক্লাবের বাইরে অবস্থান নিলে বিএনপি নেতারা কৌশলে প্রেসক্লাব থেকে চলে যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial