প্রধান সূচি

Friday, March 10th, 2017

 

পিরোজপুরে তথ্য গোপন করে দুই উপজেলা থেকে ভাতা গ্রহণ করছে মুক্তিযোদ্ধা কেএম আলম

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের কাউখালীতে মুক্তিযোদ্ধা কেএম আলমের বিরুদ্ধে দুই উপজেলা থেকে দীর্ঘ দিন ধরে ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। ১৯৭১ সালে দেশকে স্বাধীন করার জন্য নিজ জীবনকে বাজী রেখে যারা যুদ্ধে ঝাপিয়ে পড়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশকে শত্রু মুক্ত করে একটি স্বাধীন দেশ উপহার দেন, সেই গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধাদের একজন পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুর গ্রামের কে. এম. আলম। তিনি তার সকল প্রকার মুক্তিযুদ্ধের তথ্য গোপন করে দুই উপজেলায় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে সম্মানী ভাতাসহ সকল সুযোগ সুবিধা গ্রহণ করে আসছেন। জানা যায়, কে.এম আলম, পিতাঃ মোকলেছুর রহমান,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে সততা সংঘের হাজার সদস্যের দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার : আগামী দিনের নাগরিক ছাত্র-ছাত্রীরা শুক্রবার পিরোজপুরে এক মানববন্ধন ও সমাবেশ করে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ ও দুর্নীতি প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে। স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৯টায় শপথ গ্রহণ এবং জেলা শহরের প্রধান সড়কে দীর্ঘ এক কিলোমিটার মানববন্ধন রচনা করে তারা এই কর্মসূচি পালন করে। সদর উপজেলার প্রায় দেড় হাজার ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধি ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা সততা সংঘের এই মানববন্ধনে মিলিত হন। দুর্নীতি দমন কমিশন-দুদকের উদ্যোগে দেশের ৬৪টি জেলায় আয়োজিত এই কর্মসূচি জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় পালন করা হয়। মানববন্ধনেরবিস্তারিত পড়ুন


পিরোজপুর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ‘দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে স্থানীয় সরকারী বালক বিদ্যালয় মাঠে দুর্যোগ মোকাবেলার উপর একটি মহড়া অনুষ্ঠিত হয়। পিরোজপুর ফায়ার সার্ভিস এ মহড়ার আয়োজন করে।


ভান্ডারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বে-সরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার সহযোগীতায় দুর্যোগের প্রস্তুুতি সারাক্ষন ,আনবে টেকসই উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে, পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গনে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দুর্যোগ প্রস্তুতি বিষয়ক এক মহরা প্রদর্শন করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমী মো. সাইফুদ্দিন গিয়াস এরবিস্তারিত পড়ুন


জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে কাউখালীতে র‌্যালী

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে‘দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি  শোভাযাত্রা  বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, চিরাপাড়া পারসাতুরিয়ার ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী আঃ ওয়াদদুদ, কাউখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুস সোবাহান, ইউপি সদস্য গিয়াস উদ্দিন পলাশ প্রমুখ। এর আগে, কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তৌহিদ্বীন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ এমঃ মতিউর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মৃধা, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ। র‌্যালি শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বাগেরহাটে বিষ প্রয়োগে মাছ লুট : নিঃস্ব হয়ে পথে বসেছেন একাধিক ব্যবসায়ী

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামে চিংড়ি ঘেরে বিষ প্রয়োগে মাছ লুটের ঘটনায় সংখ্যালঘু ঘের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসোন্তষ দেখা দিয়েছে। আর বিষ প্রয়োগে মাছ লুটের ঘটনা সব হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক ঘের ব্যবসায়ী। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘের ব্যবসায়ী রবীন বসু মামলা দায়েরের পর পুলিশ দুই জনকে আটক করলেও বাকি আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে একাধিক ঘের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ১ মার্চ রাতে পাটরপাড়া গ্রামের নাজমুল সরদার, কাবিল শেখ, মহিদুল শেখ, আব্দুল সরদার, আছাদ মুন্সি, আলিমুদ্দিন মুল্লিকসহ অজ্ঞাত ৪/৫ জনের একদলবিস্তারিত পড়ুন


পুলিশের বিশেষ অভিযানে বাগেরহাটে ১২ মাদক ব্যবসায়ীসহ আটক ৩৫

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে পুলিশ জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করে। আটকৃতদের মধ্যে ১২ জন মাদকব্যবসায়ী ও সেবনকারী রয়েছে। আটকৃতদের কাছ থেকে ২১ পিস ইয়াবা, ৬ লিটার মদ ও ৯শ গ্রাম গাজাসহ বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সন্ত্রাসী, অপরাধী, অস্ত্রধারী এবং মাদক নির্মুলে বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। বৃহস্পতিবার রাতে অভিযান চলাকালে ৩৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জন মাদকব্যবসায়ী ও সেবনকারী এবংবিস্তারিত পড়ুন


পাইকগাছায় রোজ বাড কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার ঐতিহ্যবাহী রোজ বাড কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রাক্তন শিক্ষক অখিলবিস্তারিত পড়ুন


পাইকগাছায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যদিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস- ২০১৭ উদযাপিত হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে “দূর্যোগ প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, শিক্ষক পঞ্চানন সরকার, প্রণববিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial