প্রধান সূচি

Friday, March 10th, 2017

 

বিশ্বব্যাংকের পরামর্শে পাটকল বন্ধ করে বিএনপি … প্রধানমন্ত্রী

ঢাকা অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংকের পরামর্শে একের পর এক পাটকল বন্ধ করে পাটকে ধ্বংস করে দিয়েছিল বিএনপি। তিনি বলেছেন, সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে তাঁর সরকার অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসস। উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বাধীনতা বিরোধী শক্তি পাটশিল্পকে অবহেলা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি বিশ্বব্যাংকের পরামর্শে একটা চুক্তি সই করে। এই চুক্তিতে ছিল কী ? তারা বাংলাদেশের পাটকলগুলো একে একে বন্ধ করে দেবে। ঠিকবিস্তারিত পড়ুন


হোটেল শ্রমিকের ন্যূনতম মজুরি ৩ হাজার টাকা

কন্ঠ রিপোর্ট : ‘হোটেল এন্ড রেষ্টুরেন্ট’ শিল্পখাতের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে সরকার। বিভাগীয় শহর, জেলা শহর ও সিটি করপোরেশন এলাকায় হোটেলে একজন অদক্ষ শ্রমিকদের (গ্রেড-৪) ন্যূনতম মূল মজুরি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা। অপরদিকে উচ্চতর দক্ষ (গ্রেড-১) শ্রমিক ১২ হাজার টাকা ও দক্ষ শ্রমিক ৬ হাজার টাকা, আধা-দক্ষ শ্রমিক ৩ হাজার ৬০০ টাকা মূল মজুরি পাবেন। শিক্ষানবিসকালে একজন হোটেল শ্রমিক ও কর্মচারী মাসিক সর্বসাকুল্যে ৩ হাজার ২০০ টাকা পাবেন। শিক্ষানবীসকাল হবে ৩ মাস। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সম্প্রতি ন্যূনতম মজুরির নির্ধারণ করে আদেশ জারি করাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে পুলিশী বাধায় যুবদলের বিক্ষোভ মিছিল পন্ড

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে বৃহস্পতিবার পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনসহ ৩ নেতা-কর্মী আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবী করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেজা জিয়ার নামে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবীতে এবং তার নামে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা বিএনপি শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ ৩ জনবিস্তারিত পড়ুন


প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপে ১০ বছরে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে …. তাসমিমা হোসেন

ষ্টাফ রিপোর্টার : দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেছেন, আমাদের শিক্ষার্থীদের মানুষের মত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার দেশের ২৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করেছে। এই তথ্য প্রযুক্তির সুবিধা ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক বানাতে হবে। সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম হাতে নিয়েছেন তাতে আগামী ১০ বছরের মধ্যে দেশে শিক্ষার আমূল পরিবর্তন হবে। তিনি বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর জেলার ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে এক প্রধান শিক্ষক বিধি বহির্ভূতভাবে বেতন স্কেল পরিবর্তন করে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারি কমান্ডার (তথ্য ও গবেষণা) কে এম ফরিদুল ইসলাম। অভিযোগে জানা যায়, ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী এস আদর্শ নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার (ইনডেক্স নম্বর-বি-২১৬৯৮৮) অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে ২০১২ সালে ৮নং বেতন কোড ১২ হাজার টাকার স্কেল পরিবর্তন করে ৭নং বেতনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial