মঠবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
মঠবাড়িয়া প্রতিনিধি :
“নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রায়-বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই স্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের এমপি ডাঃ রুস্তম আলী ফরাজী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ইসমাইল হোসেন হাওলাদার, নারী কর্মী ইসরাত জাহান মমতাজ, ফাহমিদা বেগম মুন্নি প্রমূখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় দুই সহোদয়ের সংঘর্ষে আহত ৪ »
