মঠবাড়িয়ায় হাফেজ শিশু আব্দুল্লাহ ৬ দিনেও সন্ধান মেলেনি
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া উপজেলায় হাফেজ শিশু আব্দুল্লাহ (১২) নিখোঁজ হওয়ার ৬ দিনেও তার কোন সন্ধ্যান মেলেনি। আব্দুল্লাহ উপজেলার সাপলেজা নেছারিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ও কালিকাবাড়ি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ২ মার্চ হাফেজ আব্দুল্লাহ উপজেলার কচুবাড়িয়া তার নানা বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। এরপর তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আব্দুল্লার বাবা মঞ্জু মিয়া মঠবাড়িয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিখোঁজ শিশু আব্দুল্লাহর সন্ধানে থানা পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় কৃষক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত »
