প্রধান সূচি

মঠবাড়িয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার মূল আসামী গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার মূল পলাতক আসামী জুয়েল শেখকে মঠবাড়িয়া থানা পুলিশ রবিবার বিকেলে ঢাকার কাকড়াইল এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়েল উপজেলার পূর্ব বড়মাছুয়া গ্রামের খলিল শেখের ছেলে।

এলাকাবাসী জানায়, গত ১৭ ফেব্রুয়ারি উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাইউম হোসেন (৩৫) মঠবাড়িয়া দলীয় সভা শেষে বাড়ি ফিরছিলেন। এসময় মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের খাদ্য গুদামের কাছে মোটরসাইকেলের গতিরোধ করে জুয়েল ও তার দলবল কাইউমকে রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা চালায়।

এ ঘটনায় কাইউমের ভাই আবদুল হালিম বাদী হয়ে জুয়েল শেখকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত জুয়েলকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial