Monday, March 6th, 2017
ভান্ডারিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা
ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মোঃ জালাল হাওলাদার (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক জালাল উপজেলার গৌরিপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে। জানাগেছে সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বাড়ির অদূরে মাঠ থেকে গরু আনতে গেলে দুর্বৃত্তরা তার বুকের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সন্ধ্যার পর তাকে স্বজনরা মাঠ থেকে উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ডাক্তার মোঃ ফখরুল ইসলাম মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান,বিস্তারিত পড়ুন
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা : মারধর
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে মারজানা থানম নামে এক এসএসসি পরীক্ষার্থী’র উপর হামলা চালিয়েছে দুই বখাটে। আজ সোমবার সকাল ১১টার দিকে ইউনিয়নের দাউদপুর পল্লীমিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীর উপর হামলা করে মারধর করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইমরান ও হাবিব। এ সময় ছাত্রীটি স্কুল থেকে প্রাকটিক্যাল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। হামলাকারী বখাটে এমরান মারজানাকে চড়-থাপ্পর ও কিল ঘুষি মারতে থাকে। মেয়েটির সাথে থাকা কয়েকজন বান্ধবী’র সহায়তায় মেয়েটি দৌড়ে নিকটস্থ একটি বাড়িতে ঢুকে প্রাণে বেঁচে যায়। পরে অভিভাবকরা এসে মেয়েটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পাট দিবস পালিত
ষ্টাফ রিপোর্টার : আজ সোমবার পিরোজপুরে পাট দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। অতিরিক্ত জেলা প্রশাসক কাজী তোফায়েল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পাট উন্নয়ন কর্মকর্তা শংকর রঞ্জন সরকার, জেলা বাজার কর্মকর্তা আব্দুল মান্নান হাওলাদার, সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান সেখ আলম প্রমুখ।
ইন্দুরকানীতে সংখ্যালঘুর বাড়িতে হামলা ভাংচুর : বাড়ি ছাড়ার হুমকি
ইন্দুরকানী সংবাদদাতা : জেলার ইন্দুরকানীতে এক সংখ্যালঘু’র বাড়িতে হামলা ভাংচুর করে তাকে বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দিয়েছে প্রতিপক্ষ স্থানীয় কাজী পরিবার। জানা যায়, রবিবার রাতে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরনী পত্তাশী গ্রামে পরিকল্পিতভাবে সংখ্যালঘু নিখিল মনির বাড়িতে একই গ্রামের আয়নাল কাজী, সাখাওয়াত কাজী ও কাওসার কাজীর নেতৃত্বে কাজী পরিবারের লোকজন হামলা চালিয়ে ঘরের বেড়া, দরজা, পাকেরঘর ভাংচুর ও ঘরের পিড়া কেটে ফেলে। এর আগে ওই দিন দুপুরে কাজী পরিবারের লোকজন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিখিল মনির স্ত্রী ও পরিবারের সদস্যদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। স্থানীয়রা জানান, মোশাররফবিস্তারিত পড়ুন
কাউখালীর জোলাগাতি মুসলীম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালী উপজেলার জোলাগাতী মুসলীম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, সমাজ সেবক অ্যাডভোকেট হুমায়উন কবীর তালুকদার রাজু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন দুলাল, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মন্ডল প্রমূখ। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে দুই শতাধিক ছাত্র/ছাত্রীবিস্তারিত পড়ুন
কাউখালীতে গরু চুরির নতুন কৌশল : জবাই করে নিয়ে যাওয়া হচ্ছে মাংস
কাউখালী প্রতিনিধি : গোয়ালেই গরু জবাই করে নিয়ে যাওয়া হচ্ছে মাংস। পিরোজপুরের কাউখালীতে গরু চুরির এ যেন নতুন কৌশল। কোথাও মাঠে চড়ানো গরুও নিয়ে যাচ্ছে চোরের দল। এছাড়া রাতে গোয়াল থেকে চুরি করার বিষয় তো আছেই। বর্তমানে এই চিত্র কাউখালী উপজেলার। উপজেলায় হঠাৎ করে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজনের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। গরু চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন। জানা যায়, রবিবার রাতে উপজেলার পশ্চিম কাঠালিয়া গ্রামের বাদশা হাওলাদারের গোয়াল থেকে চোরের দল গাভী চুরি করে বাড়ির এক’শ গজ দুরে পাইটকরন এলাকায় গাভীটি জবাইবিস্তারিত পড়ুন
নাজিরপুরে বলেশ্বর নদী দখল করে ভবন নির্মাণ
নাজিরপুর প্রতিনিধি : জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বলেশ্বর নদী দখল করে পাকা ভবন নির্মাণ করছেন এক আওয়ামী লীগ নেতা। এ দখল কাজে তাকে সহায়তা করছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন বুলু। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করলেও রহস্যজনক কারণে তারা নিরব ভুমিকায় রয়েছেন। গত রবিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক থেকে দূরে নদীর জায়গা দখল করে পাকা ভবনের ‘ভিত’ নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। চলছে রড, সিমেন্ট ও বালু দিয়ে বড় বড় পিলার তৈরির কাজ। স্থানীয়রা জানান, এখন নদীতেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম : আটক ১
মঠবাড়িয়া প্রতিনিধি : জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে মঠবাড়িয়া উপজেলার নাগ্রাভাঙ্গা গ্রামে রবিবার রাতে মোঃ আলিম হাওলাদার (২২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর যখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত ব্যবসায়ী আলিমকে স্থানীয় উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আলিম মিরুখালী বাজারে কাঁচা মালের ব্যবসা করে। এ ঘটনায় আহত আলিমের বাবা কামাল হাওলাদার বাদী হয়ে রাতেই ৪ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ একজনকে আটক করে আদালতে প্রেরণ করেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়, আলিমের বাবা কামাল হাওলাদারের সাথে প্রতিবেশী আমির ফরাজীর দীর্ঘদিন ধরে জমি নিয়েবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার মূল আসামী গ্রেফতার
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার মূল পলাতক আসামী জুয়েল শেখকে মঠবাড়িয়া থানা পুলিশ রবিবার বিকেলে ঢাকার কাকড়াইল এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়েল উপজেলার পূর্ব বড়মাছুয়া গ্রামের খলিল শেখের ছেলে। এলাকাবাসী জানায়, গত ১৭ ফেব্রুয়ারি উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাইউম হোসেন (৩৫) মঠবাড়িয়া দলীয় সভা শেষে বাড়ি ফিরছিলেন। এসময় মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের খাদ্য গুদামের কাছে মোটরসাইকেলের গতিরোধ করে জুয়েল ও তার দলবল কাইউমকে রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় কাইউমের ভাই আবদুল হালিম বাদীবিস্তারিত পড়ুন
