Monday, March 6th, 2017
পরিত্যাক্ত ঘোষণার ৫ বছরেও ভবন নির্মিত হয়নি : মঠবাড়িয়ায় তাবুর নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এস.এম. আকাশ, মঠবাড়িয়া : পরিত্যাক্ত ঘোষণার ৫ বছর অতিবাহিত হলেও স্কুল ভবন নির্মাণ না হওয়ায় খোলা আকাশের নীচে ক্লাশ করতে বাধ্য হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। তবে গত কয়েক দিন ধরে সেখানে তাবু খাটিয়ে পাঠদান করানো হচ্ছে। এটি হচ্ছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১৩৮নং কুমিরমারা বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের চারজন নারী শিক্ষক খোলা স্থানে তাঁবুর নীচে দাঁড়িয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন। খোঁজ নিয়ে জানাযায়, বিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নীচে ক্লাশ করায় রোদের তাপ আর ধূলা বালিতে লেখা-পড়া কর্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় অধিকাংশ শিশুবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ৭ শিক্ষার্থীর জন্য ৫ শিক্ষক
স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলার দক্ষিন ধলহার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (সাবেক রেজিঃ) ৭ জন শিক্ষার্থীর জন্য কর্মরত আছেন ৫ জন শিক্ষক। যদিও ১৫/১৬ জন শিক্ষার্থী আছেন বলে দাবী করেন প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ মিত্র। স্থানীয়দের দাবী ওই বিদ্যালয়টিতে গত কয়েক বছর ধরে শিক্ষার্থীর সংখ্যা কখনই ২০ জনের বেশী ছিল না। তার পরেও বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। ওই বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী না থাকার পরেও গত নভেম্বর মাসে প্যানেলভুক্ত আরো এক শিক্ষককে নিয়োগ দেয় শিক্ষা দপ্তর। এতে প্রতিষ্ঠাকালীন থাকা ৪ শিক্ষকসহ বিদ্যালয়টিতে শিক্ষক সংখ্যা দাড়ায় ৫ জনে। সরেজমিনবিস্তারিত পড়ুন
কোষ্টগার্ডের অভিযান : ৭০ মন জাটকা আটক
স্বরূপকাঠী প্রতিনিধি : কোষ্টগার্ড বাবুগঞ্জের মীরগঞ্জ এলাকায় সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭০ মন জাটকা ইলিশ আটক করেছে। স্বরূপকাঠি ক্যাম্পের কোষ্টগার্ডের পেটি অফিসার আমির হোসেন জানান, তার নেতৃত্বে কোষ্টগার্ডের একটি টিম নিয়মিত টহলের সময় সোমবার দুপুরে ওই জাটকা মাছ আটক করে। পরে দুপুরে স্বরূপকাঠি উপজেলা মৎস্য অফিসার দেবাশিষ বাছাড়, বানারীপাড়া মৎস্য অফিসার শেখ মোঃ গোলাম মোস্তফা ও উজিরপুরের সহকারি মৎস্য অফিসার মোঃ শাহজাহানের উপস্থিতিতে স্বরূপকাঠি, বানারীপাড়া ও উজিরপুরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, লিল¬াহ বোডিং এবং অসহায় ও দুঃস্থদের মাঝে ওই মাছ বিতরন করা হয়।
