হুলারহাট বন্দরে অগ্নিকান্ড : ৬ দোকানঘর ভষ্মিভূত
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর সদর উপজেলার হুলারহাট বন্দরে অগ্নিকান্ডে ছয়টি দোকান ভষ্মিভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্নিকান্ডে ব্যবসায়ীদের খাদ্যের গুদাম, চা-সিগারেট ও হোটেলের দোকান রয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
Please follow and like us:
« পুতুল হত্যার ফাঁসির আসামী আজও আটক হয়নি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় চিংড়ি চাষী ও ব্যবসায়ীদের সাথে মৎস্য প্রতিমন্ত্রীর মতবিনিময় »
