প্রধান সূচি

মঠবাড়িয়ায় অবৈধভাবে ঘর তুলে জমি দখলের চেষ্টা

মঠবাড়িয়া প্রতিনিধি :

জেলার মঠবাড়িয়ার তেতুলতলা বাজারে বিরোধীয় জমিতে অবৈধভাবে দুটি দোকানঘর তুলে দখলের চেষ্টা করে শিলা বেগম ও তার সহযোগী পারভীন বেগম। তারা ঘর তুলে জমি দখলের পরেও প্রতিপক্ষের বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্র করতে থাকে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের মৃত আঃ রশিদের ছেলে সুলতান মিয়া গংদের সাথে তেতুলতলা বাজারের জমিজমা নিয়ে প্রতিবেশী জিয়াউদ্দিনের স্ত্রী শিলা বেগমের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সম্প্রতি ওই বিরোধীয় জমিতে শিলা বেগম ও তার সহযোগী পারভীন বেগম অবৈধভাবে দুটি দোকানঘর তুলে দখলের চেষ্টা চালায়। এ ঘটনা নিয়ে নুরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান বরাবরে অভিযোগ দিলে তিনি সালিস ব্যবস্থার মাধ্যমে ফয়সালার নির্দেশ দেন। সালিস বৈঠকে ওই বিরোধীয় জমিতে শিলা বেগম ও পারভীন বেগম জোর পূর্বক ঘর তুলে দখলের চেষ্টা চালায় বলে সত্যতা প্রমানিত হয়। ওই জমিতে নূরুল ইসলাম গংদের জমির স্বত্ত দখল রয়েছে। পরবর্তীতে ওই ঘর সরানোর নির্দেশ দিলেও শিলা বেগম ও পারভীন ঘর না সরিয়ে ষড়যন্ত্রের পরিকল্পনা করে। পরবর্তীতে গত ২৩ ফেব্রুয়ারী শেষ রাতে পারভীনের স্বামী মোসলেম মিয়া ও তার ছেলে মিজান মিয়া একটি মিথ্যা নাটক সাজিয়ে সুলতান মিয়া গংদের হয়রানি করার জন্য পরের দিন সকালে হাসপাতালে ভর্তি হয়। প্রকৃত পক্ষে ওই দিন রাতে কোন মারামারির ঘটনা ঘটেনি।

পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ওই বিরোধীয় জমির অবৈধভাবে উত্তোলন করা ঘর দুটি তালাবদ্ধ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। মিমাংসা ব্যতিত ওই জমিতে উভয় পক্ষকে কোন কার্যক্রম করতে নিষেধ করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে বিষয়টি ফয়সালার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে শিলা ও পারভীন বেগম সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সুলতান ও নূরুল ইসলাম গংদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায়। যা নিয়ে এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial