দেশের গানে গ্রীস মাতালেন মঠবাড়িয়ার ছেলে নাজমুল হক হাসিব

মঠবাড়িয়া প্রতিনিধি :
গানে গানে প্রাণের ছোঁয়ায় গ্রীস মাতিয়ে তুললেন পিরোজপুরের মঠবাড়িয়ার নাজমুল হক হাসিব। স্বদেশ প্রেমকে বুকে ধারন করে মনোমুগ্ধকর দেশত্ববোধক গান গেয়ে হাজারো মানুষের মোন জয় করলেন মঠবাড়িয়ার হাসিব। হাসিব উপজেলার বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শাপলেজা ইউনিয়নের বুখইতলা বান্ধপপাড়া গ্রামের হামিদুল হক মোল্লার ছেলে।
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস অমর একুশে উদ্যাপন ২০১৭ উপলক্ষে গ্রীসে গত রবিবার বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠন ও দোয়েল একাডেমীর উদ্যোগে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দুতাবাস এথেন্স গ্রীস এর সম্মানীত প্রথম সচিব সুজন দেবনাথ।
সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক (টিটু)’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সিনিয়র সভাপতি হাজী আহসানুর রহমান হাসান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাতুব্বর বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসেন সাকু প্রমূখ।
আলোচকরা সকল প্রবাসী ও প্রবাসী শিশুদের মাঝে মাতৃভাষার সঠিক ইতিহাস তুলে ধরেন এবং দেশের প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলার আহবান জানান।
দেশ ও মাতৃভাষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে সঠিক ইতিহাস সংরক্ষনের আহবান জানান। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোরদের দেশের গান গেয়ে মাতিয়ে তোলেন মঠবাড়িয়ার হাসিব।
