মঠবাড়িয়ায় সৎ মেয়েকে ধর্ষনের চেষ্টা

মঠবাড়িয়া প্রতিনিধি :
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে খোলা মাঠে মাদ্রাসা ছাত্রী (১২)কে ধর্ষনের চেষ্টা চালায় লম্পট সৎ বাবা সাইফুল ইসলাম (৩৫)। শুক্রবার রাতে উপজেলার শাপলেজা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই লম্পট সাইফুল পলাতক রয়েছে।
মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে লম্পট স্বামী সাইফুলকে আসামী করে গতকাল শনিবার দুপুরে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানা সুত্রে জানাযায়, উপজেলার শাপলেজা গ্রামের নূর চাপরাশির ছেলে সাইফুল ইসলাম এক বছর আগে দুই মেয়েসহ নাজমা বেগমকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকেই লম্পট সাইফুলের লোলুপ দৃষ্টি পরে সৎ মেয়ের উপর।
শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় স্ত্রী’র মেয়েকে (সৎ মেয়ে) শাপলেজা বাজার থেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের চেষ্টা চালায়।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আসামী সাইফুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
