খুলনা
রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ প্রাথমিক বিদ্যালয়
বৃষ্টির পানি ঢুকে পড়ে শ্রেণিকক্ষে। কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে, আবার কোথাও দেয়াল ও পিলারে দেখা দিয়েছে বড় বড় ফাটল। বেরিয়ে এসেছে মরিচাধরা রড। কোনো কোনো বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন এমন অবস্থায় পৌঁছেছে যে, প্রতিদিনই দুর্ঘটনার শঙ্কা নিয়ে ক্লাস করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।বাগেরহাটের রামপাল উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব বিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় ১ হাজার ৭৭০ শিশু। দীর্ঘদিন সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। এতে উদ্বেগে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রামপাল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৭টি। এর মধ্যে ১৯টি বিদ্যালয়কে অতিমাত্রায়বিস্তারিত পড়ুন
উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা
বঙ্গোপসাগরে ঝড়ে ১৫টি ফিশিং ট্রলারসহ এখনও নিখোঁজ ৩৫ জেলে

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে সুন্দরবন উপকূলে ডুবে যাওয়া ১৫টি ফিশিং ট্রলারসহ ৩৫ জেলে গত দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের স্বজনেরা ভীড় করেছে উপকূলের মৎস্য বন্দরগুলোতে। নিখোঁজদের মধ্যে বরগুনার দুটি ট্রলারেরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় টেকনিক্যাল স্কুল ও কলেজের কার্যক্রম মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার দাবী জমি মালিকদের

পাইকগাছার গদাইপুর মৌজায় টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য অধিগ্রহণকৃত ঘোষ পরিবারের জমির উপর শুক্রবার কলেজের ভিত্তিপ্রস্তুত উদ্বোধনের নামফলক তৈরি করার সময় ঘোষ পরিবার কাজ করতে নিষেধ করে। ফলক তৈরি কাজেবিস্তারিত পড়ুন
পূজা মন্ডপে নেয়া হচ্ছে বারতি নিরাপত্তা
বাগেরহাটে এবার ৬০৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা

বাগেরহাটে এবছর ৬শ’ ৮টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক মতবিনিময় সভায় এবিস্তারিত পড়ুন
চিতলমারীতে ইউএনও অফিসে দুই শিক্ষক আহত ॥ প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় প্রাথমিক শিক্ষকরা চিতলমারী উপজেলা প্রশাসন ভবনের সামনে তাৎক্ষনিকভাবে মানববন্ধন করেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহতবিস্তারিত পড়ুন


