খুলনা
রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ প্রাথমিক বিদ্যালয়
বৃষ্টির পানি ঢুকে পড়ে শ্রেণিকক্ষে। কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে, আবার কোথাও দেয়াল ও পিলারে দেখা দিয়েছে বড় বড় ফাটল। বেরিয়ে এসেছে মরিচাধরা রড। কোনো কোনো বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন এমন অবস্থায় পৌঁছেছে যে, প্রতিদিনই দুর্ঘটনার শঙ্কা নিয়ে ক্লাস করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।বাগেরহাটের রামপাল উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব বিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় ১ হাজার ৭৭০ শিশু। দীর্ঘদিন সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। এতে উদ্বেগে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রামপাল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৭টি। এর মধ্যে ১৯টি বিদ্যালয়কে অতিমাত্রায়বিস্তারিত পড়ুন
মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের দাবীতে কচুয়ায় মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ সমাবেশ

মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের দাবীতে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার। রবিবার সকালে কচুয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে এ কর্মসূচী পালিত হয়। সমাবেশস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল কচুয়া সদররেরবিস্তারিত পড়ুন
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবীতে রাষ্ট্রপতির কাছে বাগেরহাট বিএমএসএফ’র স্মারকলিপি

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বাগেরহাট জেলা কমিটি। রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসবিস্তারিত পড়ুন






