কাউখালী
কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান : ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় কচাঁ নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।শনিবার বিকেলে কচাঁ নদীসহ উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা আইনত নিষিদ্ধ।সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার কাউখালী উপজেলার ৫টি নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে ৬ হাজার মিটারবিস্তারিত পড়ুন
কাউখালীতে চিরাপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া-পার সাতুরিয়া ইউনিয়নের উৎসবমূখর পরিবেশে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় উত্তর নিলতী মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রথম অধিবেশনের উদ্বোধনবিস্তারিত পড়ুন
সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পিরোজপুরে নিম্নাঞ্চল প্লাবিত, শহরে জলাবদ্ধতা : জনজীবনে দুর্ভোগ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় পিরোজপুরে বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হয়েছে। সারাদিনে সূর্যের দেখা মেলেনি। টানা বৃষ্টিপাতে চরম দুর্ভোগেবিস্তারিত পড়ুন







