প্রধান সূচি

কাউখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ তিনজন কারাগারে

পিরোজপুরে কাউখালীতে বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ তিনজনকে কারগারে পাঠিয়েছে আদালত।
এরা হলেন- কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন ও উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির উদ্দিন তালুকদার।
বুধবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা মো. জজ মজিবর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বছরের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় ঐ বছরের ১৩ অক্টোবর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল মাহামুদ বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করে। এ মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের এই তিন নেতা।
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে বুধবার তারা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে আসামি পক্ষের আইনজীবী আহসানুল কবীর বাদল আওয়ামী লীগ নেতা একেএম আব্দুস শহীদের পক্ষে তার বয়স, শারীরিক অবস্থা এবং রাজনৈতিক পরিচিতি বিবেচনায় জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার প্রক্রিয়া ও অভিযোগের গুরুত্ব তুলে ধরে জামিনের বিরোধিতা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial