জেলার খবর
পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে রবিবার ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে থেকে সমবায়ীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।র্যালি শেষে সদর উপজেলা প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম রাব্বানী। পরে জেলা প্রশাসক উপজেলা চত্বরে সমবায়ীদের তৈরী পণ্যের ‘সমবায় পণ্য মেলা’র উদ্বোধন করেন।এরপর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায়বিস্তারিত পড়ুন
বেলায়েত হোসেন সভাপতি ॥ শহীদুল হক সম্পাদক
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করেছে। নির্বাচনে ১৯টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ ১৫টি পদে বিজয়ী হয়েছে। সাধারণবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ছালেহিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী ছালেহিয়া হাফেজিয়া নুরানী মাদ্রাসা প্রাঙ্গনে ২ দিনব্যাপী ৫৩তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাহফিলের শেষ দিনে মাওলানা মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাতবিস্তারিত পড়ুন
আর্থিক অন্তর্ভুক্তিকরণে পিরোজপুর ইসলামী ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় ও উন্নয়নের গতি বৃদ্ধির লক্ষে ছাত্র, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যাবসায়ী, প্রবাসীসহ সকল শ্রেনি ও পেশাজীবীদের সাথে পিরোজপুর ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তিকরনে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন


