জেলার খবর
পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।শনিবার বেলা ১১টার দিকে শহরের সিও অফিস প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন সৈনিক ও জনতা দেশেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নব্য ভূমিদস্যু প্রদীপ হাওলাদারের বিরুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলের অভিযোগ ॥ সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হুমকি

পিরোজপুরে নব্য ভূমিদস্যু প্রদীপ হাওলাদার ও তার বাহিনীর বিরুদ্ধে শহিদ এক মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলের অভিযোগ উঠেছে। শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখল ও হয়রানীমূলক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগিবিস্তারিত পড়ুন
সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণে প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল

সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণ এর প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর এর দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা। শুক্রবার জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় মসজিদেরবিস্তারিত পড়ুন








