জেলার খবর
নাজিরপুরে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি’র পিরোজপুর উপ-পরিচালক নাজমুল আনোয়ার। সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা।অনুষ্ঠানে নাজিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আহসান হাবীব, নাজিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম, হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে ছাতা, খাতা, কলম, সেনেটারীবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বিদ্যালয়ের গাছ বিক্রি করে দিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ধলহার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝর্না সমদ্দারের বিরুদ্ধে নিয়মনীতি উপেক্ষা করে বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তিনি সুকৌশলে গতবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় প্রাথমিক শিক্ষায় বেহাল দশা
বিদ্যালয় চলাকালীন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াচ্ছেন বহিরাগত শিক্ষক !

পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থী উপস্থিতির হার নিম্নমুখী, দায়সারা পাঠদান ও বিদ্যালয় চলাকালীন সময়ে বহিরাগত শিক্ষকের প্রাইভেট পড়ানোর অভিযোগ উঠেছে। এতে গোটা উপজেলার প্রাথমিক শিক্ষায় বেহাল দশা বিরাজবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

একুশ লক্ষাধিক টাকা বকেয়া থাকায় ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ভান্ডারিয়া ওজোপাডিকো অফিসের কর্মকর্তারা গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নবিস্তারিত পড়ুন




