মঠবাড়িয়া
কোটি টাকা আত্মসাৎ : প্রধান শিক্ষককে শোকজ
পিরোজপুরের ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মজিবুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সরকারি রাজস্ব ফাঁকি, ক্ষমতার অপব্যবহার ও পেশাগত অসদাচরণসহ ২৪টি গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধিমোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসিবুল হাসান স্বাক্ষরিত স্মারক নং-০৫.১০.৭৯১৪.০০০.০৭.০০১.২৬-৯৪২ তে গত ১৩ সেপ্টেম্বর এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল (বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪-এর ৫৩ (২) বিধির আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।নোটিশে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্লেখ করা অভিযোগগুলোরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামীসহ দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় দলীয় কোন্দল ও পূর্বশত্রুতার জের ধরে শুভ শীল (২০) নামের এক ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামীসহ দুই ছাত্রলীগ কর্মীকে ঢাকা থেকেবিস্তারিত পড়ুন
জোয়ারের পানিতে পিরোজপুরের বিভিন্ন এলাকা নিমজ্জিত ॥ পানিবন্দি হয়ে পড়েছে লোকজন

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে লাগাতার বৃষ্টি এবং অতিরিক্ত জোয়রের কারণে পিরোজপুরের বলেশ্বর, কঁচা, কালিগঙ্গা, সন্ধ্যা, পোনাসহ বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের পানিতে পিরোজপুর সদর উপজেলাসহ পৌরসভার বিভিন্ন এলাকা পানিতেবিস্তারিত পড়ুন
যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু দন্ডিত মঠবাড়িয়ার সাবেক এমপি আব্দুল জব্বার ইঞ্জিনিয়ারের মৃত্যু

পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডে দন্ডিত আসামী আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার (৯২) পলাতক অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে তিনি ভারতের একটি হাসপাতালেবিস্তারিত পড়ুন







