মঠবাড়িয়া
কোটি টাকা আত্মসাৎ : প্রধান শিক্ষককে শোকজ
পিরোজপুরের ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মজিবুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সরকারি রাজস্ব ফাঁকি, ক্ষমতার অপব্যবহার ও পেশাগত অসদাচরণসহ ২৪টি গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধিমোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসিবুল হাসান স্বাক্ষরিত স্মারক নং-০৫.১০.৭৯১৪.০০০.০৭.০০১.২৬-৯৪২ তে গত ১৩ সেপ্টেম্বর এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল (বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪-এর ৫৩ (২) বিধির আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।নোটিশে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্লেখ করা অভিযোগগুলোরবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাধ নির্মানে বাঁধা ॥ স্থানীয়দের হামলায় ৩ চায়না নাগরিকসহ আহত-৯, আটক-৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাধ নির্মানকে কেন্দ্র করে স্থানীয়দের হামলায় ৩ চায়না নাগরিকসহ ৯ জন আহত হয়েছে। আহত অন্যরা চায়না প্রোজেক্টে কর্মরত শ্রমিক বলে জানা গেছে। হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (আওয়ামী লীগ বিদ্রোহী) মো. রিয়াজ উদ্দিন আহমেদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মীরা একযোগে মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে উপজেলার সদর রোডেবিস্তারিত পড়ুন








