Editor
ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মওদুদ আহমেদ ওরফে শহীদ সরদার (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য মেদিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মওদুদ আহমেদ ওরফে শহীদ সরদার মধ্য মেদিরাবাদ গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতি মামলা রয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পিরোজপুর ও ভান্ডারিয়া থানার একটি যৌথ দল সোমবার রাতে মধ্য মেদিরাবাদ গ্রামেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ২
পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ইমাদ পরিবহন ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ নারীসহ ২ জন আহত হয়েছেন।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর সদর উপজেলার কদমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহন পিরোজপুরের কদমতলা এলাকায় এসে পৌঁছালে পিরোজপুরের দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে।
পিরোজপুরে শটগান উদ্ধার : আটক-১
পিরোজপুরে পুলিশের টহল অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটর সাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানসহ তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটি নিজের বলে স্বীকার করে জানান, পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের তার বাড়ির পাশে অস্ত্রটি রাখা রয়েছে।এরই ধারাবাহিকতায় রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালীবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১৫ দিনের কারাদন্ড
পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক সেবনের অপরাধে মো. মাসুম হাওলাদার (২৮) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া ৭নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত মাসুম হাওলাদার ওই এলাকার হাওলাদার বাড়ির আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে।আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ভান্ডারিয়া এলাকায় অভিযান চালায় টহল পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় মাসুম হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার। তিনি মাদকদ্রব্যবিস্তারিত পড়ুন
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
পিরোজপুরের কাউখালী উপজেলার বাশুরী গ্রামের একটি জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বিএনপি সভাপতির অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে কাউখালী উপজেলার একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুজিবুর রহমান সাখায়েত।তিনি অভিযোগ করেন, বাশুরী গ্রামের ভোগদখলীয় কিছু জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের সৃষ্টি হলে উভয় পক্ষ বিষয়টির মীমাংসার জন্য কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীরের নেতৃত্বে সালিশে সম্মত হয়। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনার পর সালিশ কার্যক্রম চুড়ান্ত পর্যায়ে পৌঁছালে এক পক্ষের মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন সামাজিক যোগাযোগবিস্তারিত পড়ুন
শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না : জেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। জনগণের কল্যাণে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।শনিবার পিরোজপুর জেলা কৃষক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমাদের শ্রেষ্ঠ আলেম বাবুনগরী বলেছেন- কেউ যদি দুনিয়ার লোভ দেখিয়ে বেহেস্তের প্রতিশ্রæতি দেয়, তা গ্রহণযোগ্য নয়। এখন অন্যায় ও বিভ্রান্তিরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার
পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠী এলাকায় ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে অভিযুক্ত আব্দুল গনি শিকদার টাকার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ওই শিশুকে তার ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।একপর্যায়ে এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে এসে গনি শিকদারসহ শিশুটিকে আটকে রাখে। পরে খবর পেয়ে পিরোজপুরবিস্তারিত পড়ুন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখি, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করছে জেলা পরিষদ।শুক্রবার সকাল ৯টায় পিরোজপুর শহরের কৃষ্ণচ‚ড়া ভাইজোড়া এলাকার একটি পুকুর পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।উদ্বোধনকালে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় জেলা পরিষদের মোট ১১২টি পুকুর রয়েছে তা পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে। এর মাধ্যমেবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে কৃষক নিহত
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছোয়ারাব জোমাদ্দার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। নিহত ছোয়ারাব জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছোয়ারাব জোমাদ্দার বাড়ির অদূরে ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে নিজের গরু খুঁজতে যান। মাঠে পৌঁছানো মাত্রই তার ওপর প্রচন্ড গতিতে একটি বজ্রপাত পতিত হয়। এতে তিনি ঝলসে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুর জেলা কার্যালয়ের আয়োজনে ফাউন্ডেশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের উপপরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হালিমা খাতুন মহিলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. দেলোয়ার হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আব্দুল হালিম, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী।সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আলেম-ওলামা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ উপস্থিত ছিলেন।বক্তারা সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, মাদক ওবিস্তারিত পড়ুন
