ভান্ডারিয়ায় ১২ মন ঝাটকা জব্দ
জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন সংলগ্ন কঁচা নদী থেকে রবিবার সন্ধ্যায় কোস্টগার্ডের পিরোজপুর জোনের কন্টিনজেন্ট অফিসার মো. মাহাবুব আলমের নেতৃত্বে ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে পটুয়াখালী থেকে ঝাটকা বোঝাই একটি মাছের ট্রলার পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এফ বি সোহেল নামের একটি ফিসিং ট্রলার থেকে ১২ মন ঝাটকা জব্দ করা হয়।
পরে জব্দকৃত ঝাটকা ওই ইউনিয়নের ৭টি এতিম খানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল।
Please follow and like us:
« পাইকগাছায় কাঁকড়ার হ্যাচারীতে বিষ প্রয়োগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনে পিরোজপুরে প্রশিক্ষণ কর্মশালা »
