প্রধান সূচি

কাউখালীতে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নিহত

জেলার কাউখালী উপজেলার ধাবড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে আব্দুল হাকিম হাওলাদার (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার সকাল ১০ টার দিকে সয়না-রঘুনাথপুর ইউনিয়নের ধাবড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম হাওলাদার মৃত গহুর আলী হাওলাদারের ছেলে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ধাবরী গ্রামের কাদের হাওলাদার ওরফে কাদের ডিলারের সাথে আব্দুল হাকিমের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।

এর জের ধরে সোমবার সকালে উভয় পক্ষ জমিজমা মাপ দেয়ার সময় তারা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হাকিম হাওলাদারকে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। মুমূর্ষ অবস্থায় তাকে পিরোজপুর অধুনিক হাসপাতালে নেয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্য হয়।

এ ব্যাপারে মৃতদেহের ময়না তদন্তসহ মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial