সিনিয়র সহকারী সচিব হলেন কাউখালীর এসিল্যান্ড মাধবী রায়
সরকারের সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পেলেন পিরোজপুরের কাউখালীর সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫.০০.০০০০.১৩৭.১২.০৭৫.১৭-৫৮ নং স্মারকে তার পদোন্নতির তথ্য নিশ্চিত হওয়া গেছে। মাধবী রায় ২০১৭ সালের ২৮ জুন কাউখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন।
মাধবী রায় পটুয়াখালী জেলার বাসিন্দা। ৩১তম বিসিএস এর মাধ্যমে তিনি সরকারী চাকুরীতে যোগদান করেন। কাউখালীতে যোগদানের পরপরই তিনি ভূমি অফিসকে হয়রানীমুক্ত করে জনসেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরের ঘোষণা দেন। গ্রহণ করেন অনেক ব্যতিক্রমী কর্মসূচি ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি ভূমি অফিসকে উমেদার, দালালমুক্ত করার ঘোষনা দেন। দালাল বা মধ্যস্বত্ত্বভোগীদের ব্যাপারে কঠোর নীতি অবলম্বন করেন।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় ইয়াবা ও গাজাসহ দম্পতি গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন »
