প্রধান সূচি

ভান্ডারিয়ায় ইয়াবা ও গাজাসহ দম্পতি গ্রেফতার

জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর গ্রামের ডাক্তার হাট এলাকা থেকে সোমবার বিকেলে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক মো. কাইউম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল স্থানীয় ডাক্তার হাটে অভিযান চালায়। এ সময় মো. বাবুল হাওলাদার (৪৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৩৭) এর দেহ তল্লাশী করে ১০০ পিস ইয়াবা এবং ১৫০ গ্রাম গাজা পাওয়া যায়। এ দম্পতি দীর্ঘদিন গৌরিপুরসহ ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে।

আটক বাবুল হাওলাদার গৌরিপুর গ্রামের মৃত সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, আটক দম্পতিকে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial