ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভষ্মিভূত
ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) সংলগ্ন ৫টি দোকান ভষ্মিভূত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীগণ।
স্থানীয় ও ফায়ার স্টেশন সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনা স্থলে গিয়ে প্রায় দের ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কাঞ্চন আলী মৃধা জানান, আগুনে দিপকের মুদি মনোহরির দোকান, রায়হান, সৈয়দ আলী, হুমায়উনের ওষধের দোকান এবং রুবেল এর ইলেক্ট্রিকের দোকান ভষ্মিভূত হয়। আর এতে ৯ লাখ ৭৬ হাজার টাকার ক্ষতি হয়। তবে দিপকের বেশি ক্ষতি হয়েছে। আগুনের সুত্রপাত জানা যায়নি, তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হতে পারে।
Please follow and like us:
« সুন্নাতে নববীর আদর্শ বাস্তবায়নই আমাদের লক্ষ্য … ছারছীনার পীর ছাহেব (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত করা হোক »
