প্রধান সূচি

ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে

২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে তিন দিনব্যাপী ২৯তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। কলেজ কতৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনি জোমাদ্দার। এসময় ক্রীড়া পতাকা উত্তোলন করেণ অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জেপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, উপাধ্যক্ষ মোঃ আবু জাফর, কলেজ পরিচালনা কমিটির সদস্য মাওলানা আলতাফ হোসেন, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানার বারী, উপজেলা ক্রীড়া সংসদের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মিয়া স্বপন, উপজেলা কৃষক দলের সভাপতি  মোঃ মহশিন মিয়া শাহিন, জেপি নেতা সেন্টু মোল্লা, মোঃ ফিরোজ চাপরাশি প্রমূখ।

আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণার পর মাঠপার্চ শেষে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নারগিস আক্তার প্রজ্জলিত মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ শেষে শুরু হওয়া প্রতিযোগিতার মধ্যে ছিলো দৌড়, হাইজাম্প, লংজাম্প, লৌহ গ্লোব, বর্ষা ও চাতকি নিক্ষেপসহ ১৮ইভেন্ট।

ইভেন্ট গুলো পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন খান, মোঃ গিয়াস উদ্দিন বাবুল, প্রভাষক, মুরাদ হোসেন, ওসমান গনি, নমিতা কর্মকার ক্রীড়া শিক্ষক কাজল রানী বলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial