অগ্নিকান্ডে ভান্ডারিয়ার তিনটি বসত ঘর ভম্মিভূত
পিরোজপুরের ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে তিনটি বসত ঘর ভম্মিভূত হয়েছে।
স্থানীয় সূত্র জানাগেছে, বুধবার রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব মাটিভাংগা গ্রামের তহশিলদার বাড়ির অধ্যক্ষ কামরুজ্জামান তহশিলদারের বিদ্যুবিহীন ঘরে রহস্যজনক ভাবে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে পার্শবর্তী আব্বাস উদ্দিন তহশিলদার ও বেলাতে তহশিলদারের ঘরেও আগুন লেগে যায়। খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রন করতে গেলে রাস্তা খারাপের কারনে তারা ঘটনাস্থলে পৌছাতে না পাড়ায় ৩টি ঘরই সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
Please follow and like us:
« ভান্ডারিয়ার জাতীয় পার্টি জেপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) যে কোন পরিস্থিতি মোকাবেলায় স্বরূপকাঠিতে পুলিশি তৎপরতা জোড়দার »
