প্রধান সূচি

পিরোজপুরে বিএনপি’র ১২ নেতা-কর্মী আটক

আগমীকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড মামলায় বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে পিরোজপুরে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জেলার বিভিন্ন প্রবেশ পথে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোষ্ট।
এদিকে, মঙ্গলবার রাতে পুলিশ বিশেষ অভিযানে জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লাসহ পিরোজপুর সদর, নাজিরপুর, ভান্ডারিয়া এবং নেছারাবাদ উপজেলা থেকে বিএনপি’র ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোঃ সালাম কবির।
এদিকে পুলিশের এ গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে রয়েছে জেলার অসংখ্য নেতাকর্মী।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান জানান, রায়কে সামনে রেখে সকল ধরনের নাশকতা এড়াতে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial