প্রধান সূচি

নাজিরপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দুই বছরের সাজাপ্রাপ্ত ও পাঁচ হাজার টাকা অর্থদন্ডসহ পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর উপজেলার সেখমাটিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে লুৎফর রহমান (৪৫)।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, সোমবার রাতে নাজিরপুর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ কবির হোসেন ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফর রহমান সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য। সে ম্যাগনেট ও কষ্টিপাথরের মুর্তি ক্রয়-বিক্রয়ের কথা বলে সাধারণ মানুষের সাথে বিভিন্ন কৌশলে প্রতারনা করে আসছে। ২০১০ সালে প্রতারনার এক মামলায় ফরিদপুরে সে গ্রেফতার হয়। বিচার শেষে ওই মামলায় (ফরিদপুর জিআর-১৮/২০১০) আদালত তাকে এ সাজা প্রদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial