মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন
মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কলেজ চত্ত্বরে এ ভবন উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।
কলেজের অধ্যক্ষ আজীম-উল-হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সহকারী অধ্যাপক তপন কুমার হালদার, প্রভাষক জুলহাস শাহীন প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় লবনাক্ততা দূরীকরণ প্লান্ট উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত »
