প্রধান সূচি

ভান্ডারিয়ায় সরস্বতী পূজা পালিত

ভান্ডারিয়ায় সোমবার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক, শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ সংলগ্ন মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অধিক জ্ঞাণ লাভের আশায় হংস বাহক, বীণা ও জ্ঞানের ভান্ডার বেদ হাতে শুক্লাবর্ণা বিদ্যা দায়ীনিদেবী সরস্বতী মায়ের রাতুল চরণে বিদ্যার্থীরা সারা দিন অনাহারে উপোষ থেকে পরিস্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে পুষ্প, বেল পল্লবী, দুর্ভা হাতে করো জোড়ে বানুম ঠাকুরের পাঠের সাথে সাথে ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহী নমোহস্তুতে,ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্বৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানভ্যঃএব চ/এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ওঁ ঐং সরস্বত্বৈ নমঃ উচ্চারণে অঞ্জলী প্রদান করেন শিক্ষক, শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য ভক্তরা।

এসময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন খান, প্রভাষক এনায়েত করিম, জাকির হোসেন।

অঞ্জলী প্রদান করেন কলেজের প্রভাষক মানষ কুমার বিশ্বাস, স্বপন কুমার মন্ডল, স্মৃতি রানী বল, কলেজের ম্যানিজিং কমিটির সদস্য কিরন চন্দ্র বসু, শিক্ষার্থী চেলশিয়া বসু শুক্লা, শান্তা নেপতি, মিথিলা শাহা, নমীতা রানী দাস, ঝুমা রানী, অর্পিতা রানীসহ অন্যান্য শিক্ষার্থীরা। পৌরহিত্য করেন সন্তোশ চক্রবর্তী।

এছাড়া স্থানীয় বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দিরসহ বিভিন্ন স্থানে এ পূজা পালিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial