প্রধান সূচি

আওয়ামী লীগের আমলে কোন মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না …. শেখ হেলাল উদ্দিন এমপি

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের আমলে কোন মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না। দেশের প্রতিটি জেলাসহ গ্রামগঞ্জের অসহায় দরিদ্র মানুষদের হাতে শীববস্ত্র পৌছে দেয়া হবে।

শুক্রবার বিকেলে বাগেরহাট পৌরসভা অডিটরিয়ামে পৌরসভা কর্তৃক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, প্রচন্ড শীত পড়েছে, শৌতপ্রবাহ চলছে এর মধ্যে বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান একটি মহাতি উদ্যোগ নিয়েছেন। আপনাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য তিনি পৌরসভার উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে তিন হাজার কম্বল বিতরণ করছেন। আমি আরো সহযোগিতা করবো যাতে আগামীতে পৌরসভার প্রত্যেকটা ঘরে ঘরে যেন কম্বল পৌছে দেয়া যায়।

পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর আসনের এমপি আলহাজ¦ এডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পংঙ্কজ চন্দ্র রায়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মাহফুজুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পদক বাকি তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial