প্রধান সূচি

মঠবাড়িয়ায় শুক্রবার থেকে ৫ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু

মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর জামে মসজিদ ঈদগাহে মসজিদ কমিটি ও যুবকদের উদ্যোগে শুক্রবার থেকে ৫ দিনব্যাপী ১২তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে পবিত্র কুরআন থেকে তাফসীর পেশ করবেন মুফাসসীরে কুরআন (রংপুর) অধ্যাপক মাওলানা মোঃ নূরুল আমীন, হামিয়ে সুন্নাহ মাদ্রাসার (রংপুর) মুহতামিম হাফেজ মাওলানা মুফতি ঈসা আসয়াদী, দারুল আবরার মডেল মাদ্রাসার (বরিশাল) অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ রফিকুল ইসলাম, ঝালকাঠী এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদীস মাওলানা আবু জাফর মোঃ ছালেহ ও জামেয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদ্রাসার (বরিশাল) সাবেক মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

মাহফিলের এক যুগ পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনে বিশিষ্ট ক্বারী মোঃ শহীদুল ইসলাম কুরআন তিলাওয়াত এবং সাবেক ব্যান্ড শিল্পি মোঃ আব্দুল কাইয়্যুম ইসলামী সংগীত পরিবেশন করবেন।

তাফসীর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক একেএম নিজামুল কবির মিরাজ জানান, মুসুল্লীদের সুবিধার্থে প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদগাহের বাইরে মাল্টি মিডিয়ায় তাফসীর শোনার ব্যবস্থা করা হবে। তিনি সকলকে কুরআনের মাহফিলে আসার আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial