মঠবাড়িয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সরকারী কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতা প্রদানের দাবীতে মঠবাড়িয়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল সোমবার থেকে দুই দিন পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছে। পৌরসভা অফিস ভবনে তালা ঝুলিয়ে সোমবার সকাল থেকে পৌর ভবনের সামনে প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী দাবী আদায়ের লক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ কর্ম বিরতি পালন করবেন।
এসময় পৌরসভার সচিব হারুন-অর-রশিদের সভাপতিত্বে দাবী বাস্তবায়নের লক্ষে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, প্রধান হিসাব রক্ষক হাবিবুর রহমান, হিসাব রক্ষক মিজানুর রহমান মজনু, শাহ আলম, কর নির্ধারক নুরুজ্জামান, শিরিন আক্তার, কামরুন্নাহার ও পৌর কর্মচারী ইউনিয়ন নেতা শাহ আলম প্রমুখ।
Please follow and like us:
« চিতলমারীতে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রস্তুতি সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে সাবেক মন্ত্রী মতিউর রহমানের স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত »
