চিতলমারীতে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রস্তুতি সভা
বাগেরহাটের চিতলমারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, শেরে বাংলা কলেজের অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম এ সোয়েল, প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক, শৈলেন্দ্র নাথ বাড়ৈ, আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান প্রমূখ।
Please follow and like us:
« এলাকার উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে …. আনোয়ার হোসেন মঞ্জু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি »
