প্রধান সূচি

এলাকার উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে …. আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমরা যে দলই করি না কেন এলাকার উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে বিবাদ, ফ্যাসাদ, ঝগড়া-ঝাটি থাকলে সে এলাকায় উন্নয়ন কাজ ব্যহত হয়। আপনাদের মাঝে ৩২ বছর আছি আর তাই আল্লাহর রহমতে এই দীর্ঘ সময় আপনারা এক থাকায় এলাকায় উন্নয়ন করা সম্ভব হয়েছে। বর্তমান সরকারের আমলে যে উন্নয়নের ধারা চলছে তা কেউ রোধ করতে পারবে না। বর্তমানে ভা-ারিয়ায় নদী ভাঙ্গন কবলিত এলাকায় এবং পৌর সভার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
আজ সোমবার সকালে আনোয়ার হোসেন মঞ্জু তাঁর ভান্ডারিয়াস্থ বাস ভবন থেকে ঢাকার যাওয়ার প্রাক্কালে সে পানি সম্পদ মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পাওয়ায় ভা-ারিয়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তাঁকে দেয় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খসরু জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জাতীয় পার্টি-জেপি’র উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন বাবুল শাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. স্বপন সিকদার, জেপি’র উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ সিকদার, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মো. মজিবুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল কবির টিপু তালুকদার, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মিনাজুর রহমান নিপু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ওয়াহিদ মন্নান উজ্জল হাওলাদার, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার প্রমুখ।
এর আগে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে তাঁর বাসবভনে উপজেলার ভিটাবাড়িয়ার তারিন হোসেন কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ভিটাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধার উদ্যোগে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে অসহায় গৃহহীণদের মাঝে জলবায়ূ স্ট্রাস্ট ফান্ডের অর্থায়নে নব নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial