ভান্ডারিয়ায় দুঃস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ
পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উপস্থিতিতে আজ শুক্রবার ভান্ডাারিয়ার পৌর এলাকা ও গৌরিপুর ইউনিয়নে পৃথকভাবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. শাহাবুদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, পৌর কাউন্সিল আফজাল হোসেন মো. জালাল সিকদার, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মো. বাহাদুর হোসেন প্রমূখ।
দুপুরে ভান্ডারিয়া পৌর এলাকার সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলো প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন পৌর কাউন্সিলর ও জেপির যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার জোমাদ্দার ও পৌর কাউন্সিলরবৃন্দ।
বিকেলে গৌরিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কম্বর বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও জেপি নেতা মজিবর রহমান চৌধুরী ও ইউপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন শাহিন, এলাকার বিশিষ্ট ব্যক্তি আলী আহমেদ সেপাই।
