প্রধান সূচি

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৪০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে জেলার ফকিরহাট উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের কাঠালতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রোহন পরিবহন পিছন থেকে মটরসাইকেলে থাকা আবু বক্করকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় মটরসাইকেলে থাকা আবু বক্কর সিদ্দিকের স্ত্রী হাওয়া বেগম (৩২) গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। নিহত আবু বক্কর সিদ্দিক ফকিরহাট উপজেলার পাগলাদিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজিজুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রোহান পরিবহনের একটি বাস কাঠালতলা এলাকায় আসলে মটর সাইকেল আরোহী আবু বক্করকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই আবু বক্কর নিহত হয়। আবু বক্করের স্ত্রী হাওয়া বেগমকে উদ্ধার করে খুলনা  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আবু বক্কর পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial